Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

Icon

‎রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

Advertisement

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৫টার দিকে উপজেলার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত শিক্ষার্থীর নাম শান্ত ইসলাম। তিনি রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

‎এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারী ও এক পুরুষ মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

‎দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। রাত পৌনে ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে রেখেছেন।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পুঠিয়ার দিকে যাওয়া একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই শিক্ষার্থী শান্ত ইসলাম মারা যান। এ সময় অটোরিকশায় থাকা অন্য যাত্রীরাও গুরুতর আহত হন।

‎খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা এক নারীসহ আরও একজনকে মৃত ঘোষণা করেন।

‎রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ শংকর কুমার বিশ্বাস জানান, অজ্ঞাত পরিচয় এক নারী ও এক পুরুষের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা বর্তমানে অর্থোপেডিক ও নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

‎পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনায় এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম