Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদ্যুতের খুঁটি-গাছে ফেস্টুন, প্রার্থীকে আদালতে তলব

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

বিদ্যুতের খুঁটি-গাছে ফেস্টুন, প্রার্থীকে আদালতে তলব

Advertisement

বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন সাঁটানোর কারণে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুলকে আদালতে তলব করা হয়েছে।

এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে সিভিল জজ মো. মামুন রোববার (২৫ জানুয়ারি) এই প্রার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নোটিশে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রার্থীকে তার আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে- নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সরেজমিন দেখতে পেয়েছে যে, ইসফা খায়রুল হক শিমুল নির্বাচনি প্রচারণার লক্ষ্যে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন  সাঁটিয়েছেন। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বিধি মোতাবেক এ বিষয়ে নিজ উদ্যোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি এলাকায় অবস্থিত কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি; সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা এবং কোনো যানবাহনে লিফলেট ও ফেস্টুন সাঁটাতে পারবেন না।

তাই এটি নির্বাচন-পূর্ব অনিয়ম। এ অভিযোগে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন পাঠানোসহ শাস্তি আরোপের সুপারিশ করা হবে না তা সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় সিনিয়র সিভিল জজ আদালত, তানোরের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম