Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এবার ‘ক্রাশ’ নিয়ে ভাইরাল আশা মণি: ‘মন ফুরফুরা থাকে’

Icon

এটিএম সামসুজ্জোহা, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম

এবার ‘ক্রাশ’ নিয়ে ভাইরাল আশা মণি: ‘মন ফুরফুরা থাকে’

Advertisement

নির্বাচনি মাঠে বড় বড় নেতার হেভিওয়েট সব প্রতিশ্রুতি যখন সাধারণ ভোটারদের কানে একঘেয়েমি তৈরি করছে, ঠিক তখনই ঠাকুরগাঁও-৩ আসনের নির্বাচনি প্রচারণায় ‘গ্ল্যামার’ আর ‘ব্যতিক্রমী বুলি’ দিয়ে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন স্বতন্ত্র প্রার্থী আশা মণি।

‘বিয়ের উপহার’ হিসেবে ভোট চাওয়ার পর এবার তরুণদের ‘ক্রাশ’ খাওয়া নিয়ে তার নতুন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আগুনের মতো ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার  গণসংযোগকালে তরুণ ভোটারদের উচ্ছ্বাস দেখে হাস্যোজ্জ্বল মুখে আশা মণি বলেন, ‘ক্রাশ খাওয়া খারাপ কিছু না ভাই। ক্রাশ খেলে শরীর ভালো থাকে এবং মনটা ফুরফুরা হয়। তরুণ বয়সটাই তো ভাই এমন। এজন্যই তরুণরা আমার ওপর ক্রাশ খাচ্ছে, আর আমিও কিন্তু তরুণদের প্রতি ক্রাশ হই!’

তার এমন ‘খোলামেলা’ বক্তব্যে নির্বাচনি এলাকায় যেমন হাসির রোল পড়েছে, তেমনি তরুণ প্রজন্মের মাঝে তাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নেটিজেনদের অনেকেই বলছেন, গৎবাঁধা রাজনৈতিক বক্তৃতার বাইরে এমন সাবলীল ও মজার কথা ভোটারদের নজর কাড়তে বেশ কার্যকর হচ্ছে।

এর আগে রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগের সময় ভোটারদের কাছে তিনি এক বিচিত্র আবদার করেন। তরুণদের বেকারত্ব ও বিয়ের সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অনেক ভাই আমাকে বলছেন তাদের বিয়ের ব্যবস্থা করতে। আমি বলছি, আমাকে একটা করে ভোট দিন। বিজয়ী হলে আপনাদের বিয়ের পথ সহজ করে দেব। এবার বিয়ের উপহার হিসেবেই না হয় আমাকে একটি ভোট দিন।

ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থীর ভিড়ে একমাত্র নারী প্রার্থী হিসেবে লড়াই করছেন আশা মণি। যদিও এর আগের নির্বাচনে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল নগণ্য, তবে হার না মানা এই প্রার্থীর সাহসকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।

সমাজকর্মী আম্বিয়া খাতুন জানান, ভোট যাই হোক, পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে একজন নারীর এভাবে সাহসের সঙ্গে লড়াই করাটা নারী ক্ষমতায়নেরই বহিঃপ্রকাশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম