Logo
Logo
×

সারাদেশ

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে ইংরেজি বিভাগে ভর্তি হওয়া অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়াস্থ নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, সেই মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

অনন্যর বাবা জানান, তার ছেলে মেধাবী হলেও বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল।​

কোটচাঁদপুর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম