Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাইসাইকেল চালিয়ে এমপি প্রার্থী নিজেই চালাচ্ছেন প্রচার-প্রচারণা

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

বাইসাইকেল চালিয়ে এমপি প্রার্থী নিজেই চালাচ্ছেন প্রচার-প্রচারণা

ছবি: যুগান্তর

Advertisement

একজন স্কুল শিক্ষক আজিজার রহমান (বিএসসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হ্যান্ডমাইক আর পুরাতন বাইসাইকেল প্যাডেল চালিয়ে জনসংযোগ অব্যাহত রাখছেন তিনি। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে লড়ছেন আজিজার। 

আজিজার রহমান সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের মৃত রজ্জব মন্ডলের ছেলে। স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, আজিজার রহমানের মোটরসাইকেল কিংবা অন্য কোনো ভারি যানবাহন না থাকলেও, আছে একটি নিজস্ব পুরাতন বাইসাইকেল। নির্বাচনি প্রচার-প্রচারণা উপলক্ষে কিনেছেন একটি হ্যান্ডমাইক। প্রতিদিন হ্যান্ডমাইক কাঁধে বেধে বাইসাইকেলের প্যাডেল চালিয়ে জনসংযোগের উদ্দেশে বেরিয়ে পড়েন। এ আসনের বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জে এ পর্যন্ত শতাধিক পথসভা করেছেন বলে জানান তিনি। 

স্থানীয়রা জানায়, শুধু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যই নয়, এর আগেও উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হয়েছেন আজিজার। আজিজার রহমানের নির্বাচনি প্রচার-প্রচারণার জন্য কোনো কর্মীবাহিনী না থাকায় একাই পথসভা ও সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। 

আজিজার রহমান জানান, নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি সাধারণ মানুষের মাঝে আমার ব্যাপক সাড়া উঠেছে। আমি নির্বাচিত হলে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব। 

উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এ আসনে ১৪৫ ভোটকেন্দ্রে ৯৫২ কক্ষে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম