Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো মরদেহ উদ্ধার

Icon

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ পিএম

জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো মরদেহ উদ্ধার

যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন শফি

Advertisement

সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরের নিখোঁজ লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফির (৫৪ ) অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিখোঁজের চারদিন পর মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুরহান উদ্দিন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সিলেট শহরের আম্বরখানা এলাকার একটি বাসায় ওঠেন বুরহান উদ্দিন। ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ৩১ জানুয়ারি সিলেটের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিখোঁজের দিন তিনি এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন।

মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের কোনারবন্দ হাওরে স্থানীয় লোকজন আগুনে পোড়ানো একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।

বুরহান উদ্দিনের এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার পরিবার। বুরহান উদ্দিন শফি এক জন সজ্জন ব্যাক্তি ছিলেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম