Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ঢাকা-৫ আসনকে চাঁদাবাজমুক্ত করতে হাতপাখায় ভোট দিন: রেজাউল করিম

Advertisement

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

ঢাকা-৫ আসনকে চাঁদাবাজমুক্ত করতে হাতপাখায় ভোট দিন: রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ও ঢাকা-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীম। ছবি: যুগান্তর

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ঢাকা-৫ আসনকে চাঁদাবাজমুক্ত ও উন্নত করতে হাতপাখা মার্কায় ভোট দিন।  

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর মাতল কবরস্থান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

রেজাউল করিম বলেন, দেশের একমাত্র আদর্শিক ইসলামী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন।  আর স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা দলগুলোর শাসনে দেশ একাধিকবার দুর্নীতির সূচকে বিশ্বে শীর্ষ অবস্থানে ছিল। 

তিনি বলেন, ইসলামের নির্দেশ হলো সৎ কাজে সহযোগিতা করা এবং অন্যায়ের সঙ্গে আপস না করা।  দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, রাজনীতির নীতি ও আদর্শের মৌলিক পরিবর্তন প্রয়োজন। ভালো নীতি ছাড়া কখনোই ভালো রাষ্ট্র গঠন সম্ভব নয়।  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নেতা বানালে দেশ-সমাজে শান্তি ও কল্যাণ আশা করা যায় না।

ইসলামী আন্দোলনকে একটি আদর্শভিত্তিক রাজনৈতিক শক্তি উল্লেখ করে তিনি বলেন, ইসলামের নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের বিশ্ব নেতৃত্বের নৈতিক অবক্ষয় ও আচরণ জনগণের সামনে দিনের আলোর মতো স্পষ্ট। এই বাস্তবতায় দেশ পরিচালনায় ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব সময়ের দাবি। 

সভাপতির বক্তব্যে ঢাকা-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীম বলেন, গত ৫৪ বছরে ১২টি নির্বাচনে এ অঞ্চল থেকে বহু জনপ্রতিনিধি নির্বাচিত হলেও ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। চাঁদাবাজি, জুলুম, লুটতরাজ, জমিদখল ও দুর্নীতির কারণে এ অঞ্চলের মানুষ নাকাল।

তিনি বলেন, নির্বাচিত হলে ডেমরা-যাত্রাবাড়ী অঞ্চলের চাঁদাবাজি চিরতরে দাফন করা হবে।  বাড়িঘর নির্মাণে কাউকে চাঁদা দিতে হবে না, সরকারি অফিসে ঘুষ দিতে হবে না। গ্যাস সংকট নিরসনেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে।  নারী ও প্রবীণদের জন্য বিশেষ উন্নয়নমূলক প্রকল্প নেয়া হবে। অবকাঠামোগত উন্নয়নে শতভাগ গুণগত মান নিশ্চিত করা হবে এবং প্রশাসনকে দলীয় প্রভাব ও দুর্বৃত্তায়নমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

সভায় দলটির স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম