Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধানের শীষ সবার আশা ভরসার স্থল: প্রিন্স

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

ধানের শীষ সবার আশা ভরসার স্থল: প্রিন্স

Advertisement

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে যে অপ্রতিরোধ্য গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে পাহাড় থেকে সমতল- সবখানেই ধানের শীষ আজ মানুষের আশা, আস্থা ও ভরসার স্থলে পরিণত হয়েছে। এ গণজোয়ারই জনগণের মুক্তি নিশ্চিত করবে।

শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের অঙ্গুরা কান্দা, কাশিনাথপুর, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রহমতের বাজার, দীঘলবাগ, কড়ইপাড়া, উত্তর মাইজপাড়া, জাংগালিয়াপাড়া, সোহাগীপাড়া ও ঘাটপারে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন।

এর আগে তিনি ধোবাউড়া সদর উপজেলার খেলার মাঠে আয়োজিত ‘ধোবাউড়া ক্রিকেট লীগ’-এর ফাইনাল খেলার উদ্বোধন করেন।

উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এই জনপদে দীর্ঘদিন ধরে জনগণ সমতা, ন্যায্যতা থেকে বঞ্চিত। আজ মানুষ ভয়কে জয় করে রাস্তায় নেমেছে। তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, তারেক রহমান জনগণকে নতুন আশার পথ দেখিয়েছেন।

তিনি আরও বলেন, ধানের শীষে ভোট মানেই গণতন্ত্র ও জনগণের ভাগ্য পরিবর্তনে ভোট। এই ভোট মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার প্রতীক। আগামী জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে হালুয়াঘাট ও ধোবাউড়া হবে উন্নয়ন ও সম্ভাবনার নতুন মডেল।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীকে সমান চোখে দেখে। গারো, হাজংসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এই জনপদের মানুষ আর অবহেলিত থাকতে চায় না।

বক্তব্যের শেষে তিনি বলেন, ভোট হবে ধানের শীষে, সরকার হবে জনগণের—এই অঙ্গীকার নিয়েই বিএনপি মাঠে নেমেছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

এ সময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক সোলায়মান সরকার, আবুল হাশেম, গাজিউর রহমান, হুমায়ূন কবীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম