Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪ বাংলাদেশি আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪ বাংলাদেশি আটক

Advertisement

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বেলা ১১টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচরের মোকলেছের ছেলে মো. নোমান (৩৫), একই জেলার সদর উপজেলার পউল গ্রামের মো. জোবেদ আলীর ছেলে মো. ইবাদুর রহমান সুজন (২০), খেনু মিয়ার ছেলে মো. ইমন মিয়া (১৯) ও আব্দুল মতিনের ছেলে মো. পারভেজ (৩০)। তারা পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব জাঙ্গালিয়া এলাকা থেকে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি ও পুলিশের অভিযানে অবৈধ প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। পরবর্তীতে পাসপোর্ট ও ভিসা ব্যতীত অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন যুগান্তরকে বলেন, বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র উদ্ধার, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া নির্বাচন চলাকালীন দুষ্কৃতিকারীরা যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সেই লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম