Logo
Logo
×
   

সারাদেশ

ককটেল-পেট্রলবোমা-বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম

ককটেল-পেট্রলবোমা-বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলার একটি দোকান থেকে বিস্ফোরক উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার সকালে উপজেলার ঝারঘড়িয়া গ্রামের সম্পদ সরদারের মুদি দোকানের পূর্বপাশে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

বুধবার বিকালে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টায় সময় নওগাঁর বদলগাছী উপজেলার ঝারঘড়িয়া গ্রামের সম্পদ সরদারের মুদি দোকানের পূর্ব পার্শের গলিতে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক কিছু মালামাল পড়ে ছিল। এমন তথ্যের ভিত্তিতে বেলা ১১ টায় র‌্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ১টি প্লাস্টিকের বস্তার ভিতর কাগজের কার্টনে অবস্থিত ৬টি ককটেল, ৪টি পেট্রলবোমা ও ৪০০ গ্রাম বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার করা করে। পরবর্তীতে বোম ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধারকৃত বিস্ফোরকগুলো পার্শে সরিষা ক্ষেতে ফাঁকা মাঠে ধ্বংস করা হয়। এ ঘটনায় বদলগাছী থানায় জিডি করা হয়েছে।

বদলগাছী থানার ওসি লুৎফর রহমান বলেন, একটি দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকগুলো ছিল। কে বা কারা সেগুলো দেখে র‌্যাবকে খবর দেয়। পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশও ঘটনাস্থলে যায়। সেগুলোর সবই বোম ডিসপোজাল টিমের সহায়তায় নিষ্ক্রিয় করা হয়েছে। ওগুলো কে বা কারা কী উদ্দেশ্যে এখানে রেখেছে, তা এখনও স্পষ্ট না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .