Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: ফজলুর রহমান

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: ফজলুর রহমান

কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ফজলুর রহমান। ছবি: যুগান্তর

Advertisement

যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ মন্তব্য করেন তিনি। 

সকাল ৮টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ফজলুর রহমান তার ভোট দেন। এর আগে সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি কেন্দ্রে পৌঁছান। এ সময় তার স্ত্রী উম্মে কুলসুম রেখা ও ছেলে ব্যারিস্টার অভিক চৌধুরী সঙ্গে ছিলেন। 

নিজ কেন্দ্রে ভোট দিয়ে ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ কখনোই রাজাকার ও আলবদরের দোসরদের ক্ষমতায় দেখতে চায় না। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের এ দেশের জনগণ প্রত্যাখ্যান করবে।  

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার-আলবদরের রাজনীতি চলতে পারে না। গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়াই আজকের দিনের প্রধান দায়িত্ব। ইনশাআল্লাহ, আমাদের ভূমিধস বিজয় আসছে।

ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বীরকুল, করনশী (২ নম্বর ওয়ার্ডের অংশ), করনশী নুরপুর (১ নম্বর ওয়ার্ডের অংশ), ডুইয়ারপাড় ও ভয়রা এলাকার আওতায় পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৪৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৩৪৩ এবং নারী ভোটার ২ হাজার ১৪৭ জন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্নে যা বললেন ফজলুর রহমান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্নে যা বললেন ফজলুর রহমান

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

আরও পড়ুন

দুর্গাপূজা: এক আঙিনায় ২৭৭ প্রতিমা

দুর্গাপূজা: এক আঙিনায় ২৭৭ প্রতিমা

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

জমির বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ

জমির বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম