Logo
Logo
×
   

সারাদেশ

জাল ভোট দিতে গিয়ে যুবকের কারাদণ্ড

Icon

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

জাল ভোট দিতে গিয়ে যুবকের কারাদণ্ড

জাল ভোট দেওয়ার অভিযোগে আটক কিশোরগঞ্জের হোসেনপুরে ইমরান মিয়া। ছবি: যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুরে ইমরান মিয়া (১৮) নামে এক যুবককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জিনারি ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

আটক ইমরান উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বাগত সাম্য এ রায় দেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইমরান মিয়া প্রবাসে থাকা তার বড় ভাইয়ের হয়ে ভোট দিতে যান কেন্দ্রে। এ সময় কেন্দ্রে দায়িত্বরত লোকজন প্রথমে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত এসে তাকে এ সাজা দেন। 

হোসেনপর থানার অফিসার ইনর্চাজ মো রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .