|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার কাহালুতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে খোরশেদ আলম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার দীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক খোরশেদ আলম বগুড়ার কাহালু উপজেলার দীঘি গ্রামের মৃত মিয়াজান ফকিরের ছেলে। তিনি বৃহস্পতিবার দুপুরে বাড়ির কাছে কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে প্রথমে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, কৃষক খোরশেদ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
কাহালু থানার ওসি গোলাম মোস্তফা জানান, এক কৃষক ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে মৃত্যুবরণ করেছেন। পরে হাসপাতালে খোঁজ নিয়ে স্বজনদের আর পাওয়া যায়নি। কেউ এ ব্যাপারে থানায় অবহিত করেননি।
