Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী শাওন বিজয়ী

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ এএম

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী শাওন বিজয়ী

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন নির্বাচিত।

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আসনের ১০৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক।

ঘোষিত ওই ফলাফলে কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন পেয়েছেন  ৯০ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট। এছাড়া ১১ দলীয় জোট প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের মাওলানা সোলাইমান খান পেয়েছেন ২৪ হাজার ৫৯৭ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমী পেয়েছেন ১৪ হাজার ৮০ ভোট, ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী সজল কুমার কর পেয়েছেন ২৫৯ ভোট।

ওই আসনে ৩ লাখ ২৯ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে ৫৬.৩৫ শতাংশ হারে ভোট পড়েছে ১ লাখ ৮২ হাজার ২৭৪। এর মধ্যে ৪ হাজার ৫৯৪টি বাতিল ভোটের পর বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৮০।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসানের কার্যালয় থেকে পোস্টাল ভোটসহ বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম