পাবনা-৩ আসনে জামায়াতের আলী আছগার নির্বাচিত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মাওলানা আলী আছগার। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর নিয়ে পাবনা তিন আসন গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন।
বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দেন। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটাররা ব্যাপকভাবে উপস্থিত হয়ে ভোট দেন।
চাটমোহর উপজেলায় ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে লড়াই করা বিএনপির প্রাথী কৃষিবিদ হাসান জাফির তুহিন ভোট পেয়েছেন ৭৭ হাজার ১০০ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করা মাওলানা আলী আছগার পেয়েছেন ৬২ হাজার ৭২০ ভোট।
অপরদিকে ভাঙ্গুড়া উপজেলায় ধানের শীষ পেয়েছে ২৯ হাজার ২৭০ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৪ হাজার ১৬৮ ভোট। এছাড়া ফরিদপুর উপজেলায় ধানের শীষ পেয়েছে ৩৭ হাজার ৮৩৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩৮ হাজার ৯০৫ ভোট। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আলী আছগারকে বেসরকারিভাবে জয়যুক্ত ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।
তবে, এখনো পোস্টাল ভোটের সংখ্যা পাওয়া যায়নি।
