Logo
Logo
×

সারাদেশ

নওগাঁর ৫টি আসনে বিএনপি, ১টিতে জামায়াত বিজয়ী

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ এএম

নওগাঁর ৫টি আসনে বিএনপি, ১টিতে জামায়াত বিজয়ী

নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৫টি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। ১টি আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী।

বিএনপির বিজয়ীরা হলেন—নওগাঁ-১ আসনে মোস্তাফিজুর রহমান, নওগাঁ -৩ আসনে ফজলে হুদা, নওগাঁ-৪ ইকরামুল বারি টিপু, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনে শেখ রেজাউল ইসলাম।

এছাড়া নওগাঁ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বিজয়ী হয়েছেন।

নওগাঁ-১ আসনে মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নওগাঁ-২ আসনে ইঞ্জিনিয়ার মো. এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ১লাখ ৪৯ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নওগাঁ-৩ আসনে ফজলে হুদা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৮৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নওগাঁ-৪ আসনে ইকরামুল বারি টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম