রাজশাহী-৫ আসনে বিজয়ী বিএনপির নজরুল ইসলাম
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল। শুধু ভোটকেন্দ্র থেকে পাওয়া ভোটেই তিনি ৮০ হাজার ৩২৩ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
১৩৫টি ভোটকেন্দ্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭২ হাজার ৫১২ ভোট।
দুজনের ভোটের এই ব্যবধান পোস্টাল ভোট দিয়েও কমানো সম্ভব নয়। পোস্টাল ব্যালটের ফলাফল এখনো জানা যায়নি।
