Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৪১ বছর পর আসন পুনরুদ্ধার করলেন জামায়াতের মুজিবুর

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

৪১ বছর পর আসন পুনরুদ্ধার করলেন জামায়াতের মুজিবুর

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

Advertisement

দীর্ঘ ৪১ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান ১ লাখ ৬৯ হাজার ৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১০ ভোট। নিকটতম প্রার্থীর চেয়ে ৭৭৪ ভোট বেশি পেয়ে এমপি নির্বাচিত হলেন তিনি।   

এর আগে ১৯৮৬ সালে বরেন্দ্রভূমির এ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামের কৃতীসন্তান। 

দীর্ঘ ৪১ বছর পর তীব্র লড়াইয়ের পর হারানো আসনে নির্বাচিত হওয়ায় নির্বাচনি এলাকায় তানোর-গোদাগাড়ীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম