Logo
Logo
×
   

সারাদেশ

ইউপি চেয়ারম্যান থেকে হলেন এমপি

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ এএম

ইউপি চেয়ারম্যান থেকে হলেন এমপি

মোস্তাফিজুর রহমানের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে আসেন এ আসনের তিন উপজেলার হাজার হাজার মানুষ ও দলীয় নেতাকর্মী

‘বিএনপি দল করার সুবাদে আমি আগে ছিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সেই থেকেই আপনারা আমাকে চেয়ারম্যান ভাই বলে ডাকতেন। আর আমার বাড়ির পাশ দিয়ে গেলেই বলতেন এটা চেয়ারম্যানের বাড়ি। এখনো আপনারা আমাকে সেই পরিচয়েই চেয়ারম্যান ভাই বলে ডাকলেই খুশি হব। আমাকে বিজয়ী করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে পারি ও এলাকার উন্নয়ন করতে পারি।’

কথাগুলো বলছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসন থেকে জয়ী বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।

শুক্রবার সকালে তার বাসভবনে শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে আসেন এ আসনের তিন উপজেলার হাজার হাজার মানুষ ও দলীয় নেতাকর্মী। এ সময় তিনি সবার উদ্দেশে উপরোক্ত কথাগুলো বলেন ও আগত নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী সবাইকেই মিষ্টি মুখ করান।

ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .