Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

Advertisement

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় সাজেদা বেগম (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত সাজেদা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর গ্রামের হাসান আলীর স্ত্রী। ঢাকা ছেড়ে আসা আন্ত:নগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন শনিবার সন্ধ্যায় সোনাতলা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় সাজেদা বেগম ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, নিহত গৃহবধুর মরদেহ উদ্ধারের পর আইনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল কী কারণে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল কী কারণে

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

চলন্ত ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

চলন্ত ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম