Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাঙ্গলকোটে লাইনচ্যুত ট্রেনে আগুন

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

নাঙ্গলকোটে লাইনচ্যুত ট্রেনে আগুন

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস (৭২১) কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত হওয়ার পর একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে হাসানপুর রেলস্টেশন থেকে নাঙ্গলকোট স্টেশনে যাওয়ার পথে গোমকোট এলাকায় একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লাইনচ্যুত হওয়ার প্রায় ছয় ঘণ্টা পার হলেও উদ্ধার কাজ শেষ হয়নি। এ সময় যাত্রীরা বিকল্প ব্যবস্থায় নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে ট্রেনের ‘ন’ বগির বাথরুমে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আবারও আতঙ্ক তৈরি হয়।

তবে ট্রেনে থাকা কর্মীরা দ্রুত আগুন নির্বাপক যন্ত্র ব্যবহার করে নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টরা জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, ‘ন’ বগির বাথরুমে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

ট্রেন লাইনচ্যুতের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। উদ্ধার কাজ শেষে লাইন সচল করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এ কর্মকর্তা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল কী কারণে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল কী কারণে

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

চলন্ত ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

চলন্ত ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম