Logo
Logo
×
   

সারাদেশ

আমরা কোনো দলীয়করণ করতে চাই না: এমপি গোলাম রসুল

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম

আমরা কোনো দলীয়করণ করতে চাই না: এমপি গোলাম রসুল

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে একত্রে থাকতে চাই। আমাদের উদারতার পরিচয় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং হিংসা-বিদ্বেষ দূর করতে হবে। সব মানুষকে বুকে জড়িয়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা কোনো দলীয়করণ করতে চাই না, বরং সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার আয়োজনে যশোর-৪ আসনের সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকালে ক্লিনিকপাড়া সংলগ্ন অফিসে শ্রমিক কল্যাণ ফেডারেশন নওয়াপাড়া পৌর শাখার সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হোসেন, পৌর জামায়াতের আমির আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইউনুছ আকুঞ্জি, ওয়ার্ড জামায়াতের সভাপতি আ. মতিন, ডা. আ. মোতালেব প্রমুখ।

এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .