Logo
Logo
×
   

সারাদেশ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তরুণ খুন

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তরুণ খুন

কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শুভ মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। ঈদের পর তার প্রবাসে যাওয়ার কথা ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুভ মিয়া বালিয়ারচর গ্রামের সৌদিপ্রবাসী সাদিকুল ইসলামের একমাত্র ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী নূর মিয়ার ছেলে রিয়াদ মিয়ার (১৮) সঙ্গে শুভর কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে রিয়াদ শুভকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযুক্ত রিয়াদ পালিয়ে গেছেন।

নিহতের চাচি হেনা আক্তার জানান, রমজান মাসেই শুভর সৌদি আরব যাওয়ার কথা ছিল। পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়া শেষ হয়েছিল। তবে পরিবারের ইচ্ছা ছিল ঈদ উদযাপন করে তারপর বিদেশে যাক।  

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম