Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বুড়িচংয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৯

Icon

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

বুড়িচংয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৯

বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজির সময় গ্রেফতার ৯ জন। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজির সময় ৯ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাজার সংলগ্ন মহাসড়কের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।  

এ সময় তাদের কাছ থেকে টাকা আদায়ের ভুয়া রশিদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।  

সরেজমিনে দেখা গেছে, চাঁদাবাজরা নিমসার কাঁচাবাজারে ব্যবসায়ীদের কাছে থেকে টোল আদায়ের নামে চাঁদা আদায় করছিলেন তারা।  এ সময় চাঁদা আদায়ের রশিদ চেক করে দেখা যায়- ব্যবসায়ীদের কাছে থেকে ট্রাক প্রতি ১৭শ টাকা, লেগুনা প্রতি ১৫শ টাকা, ছোট গাড়ি প্রতি ১ হাজার টাকা, অটোরিকশা থেকে ৪শ থেকে ৫শ টাকা করে চাঁদা নেয় তারা। 

কুমিল্লা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, কুমিল্লায় কোনো চাঁদাবাজি চলবে না।  এ বিষয়ে প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে।  

বুড়িচং থানার ওসি লুৎফর রহমান বলেন, কুমিল্লার নিমসার বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমরা কাজ শুরু করি।  বুধবার যৌথ অভিযান চালিয়ে নিমসার কাঁচাবাজার থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম