Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Advertisement

Icon

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নিহত স্কুলছাত্র নাছির উদ্দীন।

Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর পাকুন্দিয়া-মঠখোলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র নাছির উদ্দীন (১৭) উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোসেন্দী মানিক কবিরাজের বাড়ি থেকে শরীর ব্যাথার ঔষধ নিয়ে মোটরসাইকেলে করে পাকুন্দিয়া হয়ে বাড়িতে যাচ্ছিলেন নাছির উদ্দীন। ব্যাটারি চালিত অটোরিকশাটি পাকুন্দিয়া থেকে মঠখোলার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি পৌর সদরের নিশ্চিতপুর পাঁচতলা এলাকায় পৌঁছালে উভয়ের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মোটরসাইকেল চালক নাছির উদ্দীন নিহত হন।

স্থানীয়রা মোটরসাইকেল চালক নাছির উদ্দীনকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম