Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভয়াবহ আগুনে ৮ ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

ভয়াবহ আগুনে ৮ ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই

কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় আরও ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের বেড়িবাঁধ সংলগ্ন সীকুইন হোটেল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে দুটি খাবার হোটেল, দুটি কাপড়ের দোকান, একটি মুদি-মনোহরী দোকান, একটি ঝিনুকের দোকান, একটি জেনারেটরের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে কলাপাড়া থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো তারা নিশ্চিত হতে পারেনি। 

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম