Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্ত করার লক্ষ্য সরকারের’

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

‘১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্ত করার লক্ষ্য সরকারের’

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরের সাথীর মোড় থেকে মির্জাবাড়ী ৭০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

Advertisement

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে। চাকরি ও উদ্যোক্তা সৃষ্টিসহ বিভিন্ন উপায়ে তাদের এ খাতে যুক্ত করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরের সাথীর মোড় থেকে মির্জাবাড়ী ৭০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের ইন্টারনেট সেবার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার শুরুতেই রেলস্টেশন, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ হাই-স্পিড এলাকায় ফ্রি ইন্টারনেট চালু করেছে। পর্যায়ক্রমে সারা দেশের বাড়ি বাড়ি ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি হাইটেক পার্কগুলোতে বিদেশি বিনিয়োগ আনতে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, মধুপুর ও ধনবাড়ী উপজেলাকে নির্বাচনি ওয়াদা অনুযায়ী নিরাপদ ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি আমরা রক্ষা করব।

খাল খনন কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সারা দেশে যেভাবে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, মধুপুর ধনবাড়ীতে তা বাস্তবায়ন করা হবে।

এছাড়া ফ্যামিলি কার্ড কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।  তিনি বলেন, সব ধরনের উন্নয়ন কাজ সবার দুয়ারে পৌঁছে দেওয়া হবে। 

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মির্জা জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ বিএনপি এবং উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী মধুপুর  ও ধনবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বিকালে ধনবাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে দুই দিনের সরকারি সফর শেষ করে রাতে ঢাকায় ফেরেন তিনি। মন্ত্রিত্ব পাওয়ার পর এলাকায় এটিই ছিল তার প্রথম সরকারি সফর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চার্জিং ছাড়াও স্মার্টফোনের টাইপ-সি পোর্টের যত ব্যতিক্রমী ব্যবহার

চার্জিং ছাড়াও স্মার্টফোনের টাইপ-সি পোর্টের যত ব্যতিক্রমী ব্যবহার

১৪ সন্তানের বাবা ইলন মাস্কের আলোচিত প্রেম ও সম্পর্কের ইতিহাস

১৪ সন্তানের বাবা ইলন মাস্কের আলোচিত প্রেম ও সম্পর্কের ইতিহাস

দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে ইলন মাস্কের হঠাৎ বিচ্ছেদ, কী বলছেন এই নারী

দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে ইলন মাস্কের হঠাৎ বিচ্ছেদ, কী বলছেন এই নারী

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

হোয়াটসঅ্যাপে মা-বাবার জন্য নতুন নিরাপত্তা ফিচার চালু, কী আছে এতে

হোয়াটসঅ্যাপে মা-বাবার জন্য নতুন নিরাপত্তা ফিচার চালু, কী আছে এতে

ওপেনএআইয়ের নতুন এআই সহকারী ‘ডটস’: প্রযুক্তির সুবিধা বনাম নিরাপত্তা ঝুঁকি

ওপেনএআইয়ের নতুন এআই সহকারী ‘ডটস’: প্রযুক্তির সুবিধা বনাম নিরাপত্তা ঝুঁকি

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম