Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুজানগরে ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়

Advertisement

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

সুজানগরে ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়

সুজানগরে ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়। ফাইল ছবি

Advertisement

পাবনার সুজানগর পৌর বাজার এলাকা থেকে মুদি ব্যবসায়ী মো. রিপন হোসেন নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

রবিবার (১ মার্চ) সন্ধ্যায় ওই ব্যবসায়ী পৌর বাজারের নন্দিতা সিনেমা হল মার্কেটের পাশে তার তেলের গোডাউনে তেল আনতে গেলে তিনি অপহরণের শিকার হন। এ ঘটনার পর অপহৃত ব্যবসায়ী ও তার পিতার কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। 

এ ঘটনার পর থেকে সুজানগর পৌর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। 

এ ঘটনায় অপহৃত ব্যবসায়ী মোঃ রিপন হোসেন বাদী হয়ে রবিবার রাতে মোঃ সবুজ হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্ত সবুজ সুজানগর পৌরসভার ২নং ওয়ার্ডের ভবানীপুর পূর্বপাড়া এলাকার মৃত কসিম উদ্দিনের ছেলে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বান্নাইপাড়া গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে রিপন হোসেন সুজানগর পৌর বাজারের ফুটপাতে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। রবিবার সন্ধ্যায় তিনি তার ভাগিনা আলামিনকে সঙ্গে নিয়ে গোডাউনে মজুদ করে রাখা তেল আনতে গেলে অভিযুক্ত সবুজসহ ৪-৫ জনের একটি দল ব্যবসায়ী রিপনকে মারধর করে টেনে-হিঁচড়ে জোরপূর্বক একটি মোটরসাইকেলে উঠিয়ে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের পিছনে পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা অপহরণকারীরা ছিনিয়ে নেয়।

একপর্যায়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করে। পরে অপহরণকারীরা ০১৭৫২-০৬২৫৯৬ মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসায়ী রিপনের পিতা সিদ্দিক প্রামানিককে ডেকে নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে মুক্ত করতে এ সময় সিদ্দিক অপহরণকারীদের ১০ হাজার টাকা প্রদান করে। মুক্তিপণ দেওয়ার পর ওই দিন রাত ৯টার দিকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীকে ছেড়ে দেয়। 

এদিকে অপহরণের শিকার ব্যবসায়ী রিপন হোসেন এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। 

এ ব্যাপারে অভিযুক্ত সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমদ বলেন, অপহৃত ব্যবসায়ী এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার আদ্যোপান্ত পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম