Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অপরাধীর পক্ষ না নিয়ে জনতার পক্ষ নিন: পুলিশকে এমপি এনামুল

Advertisement

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

অপরাধীর পক্ষ না নিয়ে জনতার পক্ষ নিন: পুলিশকে এমপি এনামুল

পুলিশের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, ১৫-২০ জন অপরাধীর পক্ষ না নিয়ে জনতার পক্ষ নিন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) পটিয়া থানা পুলিশের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে যারা অপরাধ করে, বালু ও মাটি লুট করে তাদের সংখ্যা সর্বোচ্চ ১৫-২০ জন। এদের তুলনায় সাধারণ জনসংখ্যাই বেশি। সুতরাং জনগণের পক্ষ নিন। এই ১৫-২০ অপরাধী দল না করলেও চলবে।

এনামুল হক বলেন, আমার বাবা বা ভাই অপরাধী হলে তাকেও ছাড় দেবেন না। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো সুবিধা নিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।

উপ-পরিদর্শক ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভায় প্রধান অতিথি আরও বলেন, পুলিশ একা কখনোই অপরাধ দমন করতে পারে না। এজন্য পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা প্রয়োজন। পটিয়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপ দিতে হলে পুলিশ-জনতার ঐক্য আরও জোরদার করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পুলিশ যদি জনগণের বন্ধু হয় এবং জনগণ যদি পুলিশের সহযোগী হয়, তাহলে সমাজে অপরাধের কোনো স্থান থাকবে না। 

পটিয়া থানার ওসি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- অ্যাডিশনাল এসপি মোহাম্মদ নোমান আহমদ, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চেয়ারম্যান।

এছাড়াও সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

দুর্গাপূজা ঘিরে হাজারী গলিতে নীল শাপলার কদর

দুর্গাপূজা ঘিরে হাজারী গলিতে নীল শাপলার কদর

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম