Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অনিয়মের অভিযোগে ৩ দফায় বন্ধ কাজ, ৯ মাসেও শেষ হয়নি

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:০০ পিএম

অনিয়মের অভিযোগে ৩ দফায় বন্ধ কাজ, ৯ মাসেও শেষ হয়নি

নির্মাণাধীন ব্রিজ। ছবি: যুগান্তর

Advertisement

ধীরগতির কারণে মেয়াদ শেষ হওয়ার ৯ মাস পরও অর্ধেক কাজ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর লৌহর নদীতে নির্মাণাধীন ৬০ মিটার দৈর্ঘের একটি ব্রিজের কাজ। তার মধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ দফায় কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। তারপরও টনক নড়েনি ঠিকাদারি প্রতিষ্ঠানের। 

ধীরগতির এ কাজে ২ বছর মেয়াদ অতিক্রম করেছে ২০২৫ সালের ২৫ মে। এতে করে ভোগান্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এলাকার স্বপ্নের ব্রিজ নির্মাণে এলাকাবাসীর মধ্যে হতাশা বৃদ্ধি পাচ্ছে। 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর লৌহর নদীর উপর ৬০ মিটার দৈর্ঘের নির্মাণাধীন ব্রিজটির কাজ করেছেন অনন্ত আকাশ ত্রিপুরা এবং মেসার্স লোকমান হোসেন জেবি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি ২৬ নভেম্বর ২০২৩ থেকে শুরু হয়ে ২৫ মে ২০২৫ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র ৪০ শতাংশ কাজ হয়েছে বলে জানিয়েছে উপজেলা এলজিআরডি অফিস। 

৪০ শতাংশ কাজ করতে গিয়ে পাইলিং, বেইজ ঢালাই, ওয়েং ওয়াল নির্মাণের কাজ উপজেলা এলজিআরডি অফিসের প্রতিনিধির অনুপস্থিতিতে নিম্নমানের সামগ্রিক (বালু, কংক্রিট, সিমেন্ট সহ বিভিন্ন অনিয়ম) দিয়ে কাজ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে উপজেলা এলজিআরডি অফিস কাজ বন্ধ করে দেয়। এর মধ্যে দীর্ঘ সময় কাজ বন্ধ রাখা ও ২ থেকে ৪ জন দিয়ে বড় প্রকল্পের কাজ চালানো হয় বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

অনন্ত আকাশ ত্রিপুরা এবং মেসার্স লোকমান হোসেন জেবি নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেনকে মোবাইলে একাধিক কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা এলজিআরডি অফিসের উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূইয়া জানান, আমাদের প্রতিনিধির অনুপস্থিতিতে কাজ করায় এলাকাবাসী আমাদের খবর দিলে কাজ বন্ধ করে দিয়েছি। ঠিকাদারকে নিয়মিত বলা হচ্ছে দ্রুত ব্রিজটির কাজ সম্পন্ন করতে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই নাদিয়া পাঠান পাপন

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই নাদিয়া পাঠান পাপন

জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করায় বিএনপির অনুষ্ঠান বর্জন

জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করায় বিএনপির অনুষ্ঠান বর্জন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম