Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করায় বিএনপির অনুষ্ঠান বর্জন

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম

জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করায় বিএনপির অনুষ্ঠান বর্জন

ভিডিও ফুটেজ থেকে নেওয়া ছবি

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করাকে কেন্দ্র করে অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা তিলোত্তমা রায় তমার উপস্থাপনা ও কুচকাওয়াজ পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ফাতেমার স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবারের জন্য উচ্চারণ করেননি। এ কারণে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বয়কট করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় মিছিল করে সমাবেশস্থল থেকে বেরিয়ে যান বিএনপি নেতাকর্মীরা। পরে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের মাধ্যমে ইউএনও নাহিদ ফাতেমা ক্ষমা চেয়ে পুনরায় বক্তব্য প্রদান করার শর্তে বিএনপির নেতাকর্মীদের অনুষ্ঠানে ফিরিয়ে আনা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা থাকার পরেও উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি একবারের জন্য উচ্চারণ করার প্রয়োজন মনে করেননি। তার প্রতিবাদে আমরা অনুষ্ঠান বর্জন করে বেরিয়ে এসেছিলাম। পরে ইউএনও ক্ষমা চেয়ে পূর্বের বক্তব্য প্রত্যাহার করে পুনরায় বক্তব্য প্রদান করার শর্তে আমাদের অনুষ্ঠানে ফিরিয়ে নিয়েছেন।

তিনি বলেন, আমরা এমন ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের দোসরমুক্ত বিজয়নগর উপজেলা প্রশাসন চাই। 

এ বিষয়ে ইউএনও নাহিদ ফাতেমার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করে বক্তব্য নিতে চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম