Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কবরস্থানের মাটি বরাদ্দে ঘুস, পিআইওর বিরুদ্ধে তদন্ত কমিটি

Advertisement

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:২০ পিএম

কবরস্থানের মাটি বরাদ্দে ঘুস, পিআইওর বিরুদ্ধে তদন্ত কমিটি

আওলাদ হোসেন। ফাইল ছবি

Advertisement

কবরস্থানের জন্য মাটি বরাদ্দ প্রকল্পে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের বিরুদ্ধে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে তদন্ত কমিটির একমাত্র সদস্য ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম।

অভিযোগ উঠেছে, নলছিটি পৌরসভার মল্লিকপুর কবরস্থানের জন্য মাটি ভরাটের একটি টিআর প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার কাজ বরাদ্দ হয়। ওই কাজের বিপরীতে পিআইও আওলাদ হোসেন অতিরিক্ত খরচ বাবদ মোট ৯ হাজার টাকা ঘুস নিয়েছেন। 

অভিযোগের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত পিআইও আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

নামজারি করতে ঘুস দিতে হলো ৯ শতক জমি

নামজারি করতে ঘুস দিতে হলো ৯ শতক জমি

আরও পড়ুন

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম