Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

সিএনজিচালিত অটোরিকশাচালক সাকিব আহমদকে আটক করেছে পুলিশ

Advertisement

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে সিএনজিচালিত অটোরিকশারচালক সিএনজির মালিককে পিটিয়ে হত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

নিহত রিপন মিয়া (২৯) পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সিএনজিচালিত অটোরিকশাচালক সাকিব আহমদকে (২৩) আটক করেছে পুলিশ। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা জানান, সোমবার (৯ মার্চ) রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও ছিল বন্ধ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মঙ্গলবার রাতে টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকায় রেললাইনের পাশে রিপন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় লোকজন জানান, আলীনগর গ্রামের জমসেদ আলীর ছেলে সাকিব ছিলেন রিপনের সিএনজিচালিত অটোরিকশার চালক। সেই সুবাদে নিহত রিপনের বাড়িতে আসা যাওয়া ছিল। নিহত রিপন মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সাকিব। বিষয়টি জানাজানি হলে নিহত রিপন ও সাকিবের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। রিপনের স্ত্রী ও ঘাতক সাকিবের পরকীয়ার প্রেমের ভিডিও ক্লিপ রয়েছে বলেও স্থানীয় লোকজন জানান।

ঘটনার জের ধরে সাকিব পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে নিয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধারকালে সাকিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যাতে তাকে কেউ সন্দেহ না করে। 

কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতক সাকিব আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়ায় বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৮

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

ফেসবুক পোস্টের জেরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ৫

ফেসবুক পোস্টের জেরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ৫

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

সাবানা হত্যা মামলায় আপন ভাইসহ ৪ জনের মৃত্যুদণ্ড

সাবানা হত্যা মামলায় আপন ভাইসহ ৪ জনের মৃত্যুদণ্ড

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম