Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈদের আগে কপাল পুড়ল পাঁচ ব্যবসায়ীর

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১১:০২ পিএম

ঈদের আগে কপাল পুড়ল পাঁচ ব্যবসায়ীর

মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: যুগান্তর

Advertisement

ঈদের আগে কপাল পুড়ল চাঁদপুরের মতলব দক্ষিণের পাঁচ ব্যবসায়ীর। ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (১১ মার্চ) বেলা দুইটার দিকে উপজেলার উপাদি ইউনিয়নের নওগাঁও পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসী জানান, এদিন প্রায় দুইটার দিকে দুলাল গাজীর চায়ের দোকান থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ারসার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে কনফেকশনারি, চায়ের দোকান ও অফিসঘরসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।  

দোকান মালিক সেলিম মিয়াজী, দুলাল গাজী, মোস্তফা মিয়া, মো. মিজান বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা নি:স্ব হয়ে গেছি। আমাদের পাঁচটি দোকান ও মালামাল পুড়ে গেছে। বউ-বাচ্চা নিয়ে বাচার কোনো উপায় নাই। 

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৫টি দোকান পুড়ে গেছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম