টঙ্গীর দুই বস্তিতে অভিযান, গ্রেফতার ১৬
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীর দুই বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় ছিনতাই ও মাদককারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে টঙ্গী পূর্ব থানার পুলিশের একটি দল টঙ্গীর এরশাদনগর বস্তি ও ব্যাংক মাঠ বস্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাই ও মাদককারবারে জড়িত সন্দেহে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় কয়েকজনের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- শাকিল, জয়, জাহিদ, হৃদয়, শান্ত, সোহাগ, মামুন, নাসির, খালিদ হাসান, শিবা, পারভেজ, মাসুম, কিরণ, মুক্তার, মাইনউদ্দিন রাব্বি ও জয় ওরফে মোটো জয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
