Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৪:১৬ এএম

জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

Advertisement

‎নাটোরের নলডাঙ্গায় নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎‎বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার মমিনপুর বাজারে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান। অভিযুক্ত ব্যবসায়ীর নাম জমশেদ আলী। তিনি মমিনপুর বাজারের ‘মেসার্স জমশেদ ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।

‎‎জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মমিনপুর বাজারে মেসার্স জমশেদ ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীনভাবে মজুত করা প্রায় দুই হাজার লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া যায়। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ও ঝুঁকিপূর্ণভাবে এসব জ্বালানি তেল মজুত রাখায় ব্যবসায়ী জমশেদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

‎‎নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখার প্রমাণ মেলায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মজুতকৃত তেল নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার শর্তে ওই ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম