Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভারে যুবককে কুপিয়ে হত্যা, ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:০১ পিএম

সাভারে যুবককে  কুপিয়ে হত্যা, ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

Advertisement

সাভার উপজেলার মজিদপুর এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. আবু কালাম (৩৪)। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা হাসপাতালের পেছনের ডোবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদের তত্ত্বাবধানে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহতের গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের বাবা আবু সাঈদ যুগান্তরকে জানান, তার ছেলে মুদি দোকান করত এবং বিদেশে যাওয়ার জন্য জনৈক ব্যক্তিদের কাছে টাকা জমা দেয়। তবে বিদেশে না নিয়ে যাওয়ায় বিরোধ ছিল। এ বিষয়টি নিয়েই তার ছেলে টাকা ফেরত চাওয়ায় হত্যার শিকার হয়েছে। 

সাভার মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ বলেন, রাতের কোনো এক সময় তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। সকালে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি ইমরান আলি যুগান্তরকে জানান, পুলিশ ইন্সপেক্টর নুর মোহাম্মদকে এ হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দ্রুত আসামিদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

সাভারে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার মাত্র ১৩ হাজার

সাভারে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার মাত্র ১৩ হাজার

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম