শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত বৃদ্ধের মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের অভয়নগরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ঘরে ঘুমিয়ে থাকা মো. শাহজাহান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার ভোররাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভাঙ্গাগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান মোল্লা ওই এলাকার মৃত আ. জলিল মোল্লার ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. বাচ্চু জানান, ভাঙ্গাগেট এলাকার শাহজাহান মোল্লার নিজ বাড়িতে শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরের আসবাবপত্র ও কাপড়চোপড় পুড়ে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরেই আটকা পড়ে যান শাহজাহান মোল্লা।
আগুন লাগার সময় তার স্ত্রী ঘর থেকে বের হতে পারলেও দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতার কারণে শাহজাহান মোল্লা বের হতে পারেননি। ফলে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করেন।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন। পরে আমরা তার মৃতদেহ উদ্ধার করি।
