Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাস্তি পেলেন জাল সনদধারী সেই প্রধান শিক্ষক

Advertisement

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম

শাস্তি পেলেন জাল সনদধারী সেই প্রধান শিক্ষক

Advertisement

বান্দরবানের লামায় জাল সনদ ব্যবহার করে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের পর এ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। 

সম্প্রতি চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, লামা উপজেলার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জাল সিএড সনদের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছিলেন। বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। এ প্রেক্ষিতে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী তার দুইটি বার্ষিক বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে, ১৪ মার্চ ২০২৫ তারিখে দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে লামা উপজেলায় পাঁচ শিক্ষক জাল সনদের মাধ্যমে প্রায় ১৩ বছর চাকরি করার বিষয়টি উঠে আসে। ওই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি শিক্ষা প্রশাসনের নজরে আসে। এরপর শুরু হয় যাচাই-বাছাই কার্যক্রম।

এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি। পরে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করে। এতে বলা হয়, হাবিবুর রহমান জাল সনদের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন, যা অসদাচরণ ও দুর্নীতির শামিল।

আদেশে আরও বলা হয়, স্থগিতকৃত বেতন ভবিষ্যতে বকেয়া হিসেবেও প্রাপ্য হবেন না। এছাড়া জাল সনদের মাধ্যমে নেওয়া অতিরিক্ত আর্থিক সুবিধা বাতিল করে তা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাহাড়ধসে হতাহতদের পাশে এমপি সাচিংপ্রু জেরী

পাহাড়ধসে হতাহতদের পাশে এমপি সাচিংপ্রু জেরী

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

পার্বত্য চট্টগ্রামে ১০৯৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

পার্বত্য চট্টগ্রামে ১০৯৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী, ঝুঁকিতে লামা উপজেলা

বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী, ঝুঁকিতে লামা উপজেলা

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম