Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

Advertisement

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:০৭ পিএম

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

ছবি: সংগৃহীত

Advertisement

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬শ ১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে লামা পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৭শ ২২ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি রয়েছে ১৪ লাখ ৩৩ হাজার ৭শ ২২ টাকা। রাজস্ব ব্যয়ের উল্লেখযোগ্য খাতের মধ্যে রয়েছে সাধারণ সংস্থাপন বাবদ ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালীতে ২৫ লাখ ২০ হাজার টাকা, শিক্ষাখাতে ২ লাখ টাকা। এছাড়া পানি সরবরাহসহ অন্যান্য প্রয়োজনীয় খাতেও বরাদ্দ রাখা হয়েছে।

উন্নয়ন খাতে ৮ কোটি ৭০ লাখ টাকার সমপরিমাণ আয় ও ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৫০ লাখ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে ৫০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন বরাদ্দ ২০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ বাবদ ৫০ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ৩ কোটি টাকা আয় ধরা হয়েছে।

উন্নয়ন ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৪০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি, বাউন্ডারি ওয়াল ও মার্কেট নির্মাণে ১ কোটি ৩০ লাখ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন। তিনি বলেন, পৌরবাসীকে উন্নত নাগরিক সুবিধা প্রদান এবং একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের সঠিক বাস্তবায়নের মাধ্যমে লামা পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করা হবে।

তিনি ঘোষিত বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, মন্ত্রণালয়ের সচিবসহ লামা পৌরসভার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে পৌরসভার প্রশাসককে সহায়তা প্রদান কমিটির সদস্য, পৌর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় পৌরসভার উন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাহাড়ধসে হতাহতদের পাশে এমপি সাচিংপ্রু জেরী

পাহাড়ধসে হতাহতদের পাশে এমপি সাচিংপ্রু জেরী

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

শাস্তি পেলেন জাল সনদধারী সেই প্রধান শিক্ষক

শাস্তি পেলেন জাল সনদধারী সেই প্রধান শিক্ষক

পার্বত্য চট্টগ্রামে ১০৯৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

পার্বত্য চট্টগ্রামে ১০৯৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী, ঝুঁকিতে লামা উপজেলা

বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী, ঝুঁকিতে লামা উপজেলা

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম