Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড়ধসে হতাহতদের পাশে এমপি সাচিংপ্রু জেরী

Advertisement

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

পাহাড়ধসে হতাহতদের পাশে এমপি সাচিংপ্রু জেরী

ছবি: সংগৃহীত

Advertisement

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় পাহাড়ধসে নিহত দুই পরিবারের সদস্য ও গুরুতর আহত এক ইউপি সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে আজিজনগর ইউনিয়নে নিহতদের স্বজনদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় ঘরবাড়ি মেরামতের জন্য নিহত দুই পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়। 

এছাড়া পাহাড়ধসে গুরুতর আহত আজিজনগর ইউনিয়ন পরিষদের সদস্য রেহেনা আক্তার বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার চিকিৎসা ব্যয়ের জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন, বিএনপি নেতা আবু তাহের মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় ইউনুছ ও জুয়েলের বসতঘরের ওপর পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের শিশুসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

শাস্তি পেলেন জাল সনদধারী সেই প্রধান শিক্ষক

শাস্তি পেলেন জাল সনদধারী সেই প্রধান শিক্ষক

পার্বত্য চট্টগ্রামে ১০৯৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

পার্বত্য চট্টগ্রামে ১০৯৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী, ঝুঁকিতে লামা উপজেলা

বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী, ঝুঁকিতে লামা উপজেলা

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম