ব্রহ্মপুত্র নদে ভাসছিল কলেজছাত্রের গলাকাটা লাশ
Advertisement
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে তারিকুল ইসলাম (২১) নামে কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তারিকুল ইসলাম (২১) পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার দ্বীপেরশ্বর গ্রামের মাসুদ মিয়া ছেলে। তিনি হোসেনপুর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, তারিকুল ইসলাম সোমবার বাড়ি থেকে নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে গফরগাঁওয়ে খুরশিদ মহল ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে পানিতে মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। ব্রহ্মপুত্র নদে পানিতে যুবকের মৃতদেহ পড়ে আছে এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনসহ পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলাসহ দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে ব্রিজের নিচে এসে জড়ো হয়। খবর পেয়ে পাগলা থানা এবং ভৈরব নৌপুলিশ এসে লাশ উদ্ধার করে।
পাগলা থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের গলা এবং পেট কাটা ছিল। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
