কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশা চালক নিহত, আগুন দিল বিক্ষুব্ধ জনতা
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক (৫৫) সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা পশ্চিমপাড়া গ্রামের ইরা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক যাত্রী নিয়ে অটোরিকশা চালিয়ে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তার অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় জনতা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
খাঁটিহাটা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-69ba6369af4c3.jpg)