Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:৩৭ এএম

বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

ছবি-যুগান্তর

Advertisement

বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে নাদিম শেখ (৩৩) নামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। ‎বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এই ঘটনা ঘটে।

পরোয়ানা ভুক্ত আসামী নাদিম শেখ উপজেলার খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে। ২০২৪ সালের একটি দস্যুতার মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। এছাড়াও এলাকায় মারধর, চাঁদাবাজী ও দখলসহ নানা অভিযোগ রয়েছে নাদিম শেখের বিরুদ্ধে। আহত পুলিশ সদস্যদের নাম রাজু খান। তিনি কচুয়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নাদিম শেখকে (৩৩) গ্রেপ্তার করতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ নাদিমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

আসামি নাদিমকে ছিনিয়ে নিতে সাগর পুলিশ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। এই সুযোগে নাদিম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত কনস্টেবল রাজু খানকে  উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ। যখন নিয়ে আসছিল, তখন তার ভাই অতর্কিত হামলা করে আমাদের পুলিশ সদস্যদের উপর। এতে পুলিশ সদস্য রাজু খান গুরুতর জখম হয়। অপরাধিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

২০২২ সালের ২০ মার্চ রাতে খলিশাখালীর পাশের গ্রাম সম্মানকাঠি গ্রামে সন্ত্রাসী হামলায় কচুয়া থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম গুরতর আহত হয়েছিলেন। পটপরিবর্তনের পরে ২০২৫ সালের ০১ এপ্রিল বাগেরহাটের কচুয়ায় গ্রেপ্তার আসামিকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতা-কর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম