Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম

একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

Advertisement

বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম এবং নানি সানজিদা বেগম। সানজিদার বাড়ি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে কচুয়া থানার এসআই মো. মাহমুদ হাসান জানান, প্রতিবেশী কয়েকজন নারী প্রথমে বাড়ির বারান্দায় বৃদ্ধা সানজিদার লাশ পড়ে থাকতে দেখে বাড়ির অন্য সদস্যদের ডাকাডাকি করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আহাদ হাওলাদার ও মনিরা বেগমের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। প্রতিবেশীরা বাড়িতে না থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

তবে নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম