Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফ্যামিলি কার্ড এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তব: ডা. জাহিদ

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:৫৬ এএম

ফ্যামিলি কার্ড এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তব: ডা. জাহিদ

Advertisement

‘ফ্যামিলি কার্ড এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তব। এ কার্ড পেয়ে হতদরিদ্র ও দরিদ্র মানুষ আনন্দিত।’ এ কথা বলেছেন মহিলা, শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন এবং এ জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন হবে না। সুবিধাভোগীরা সরাসরি সহায়তা পাবেন।

মন্ত্রী আরও বলেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মতো অন্য ধরনের লোকেরাও অর্থাৎ যারা ধর্ম নিয়ে কাজ করে, যারা ধর্মের মাধ্যমে নৈতিক শিক্ষা দেয় তাদের প্রতিও আমাদের নির্বাচন অঙ্গিকার ধীরে ধীরে বাস্তবায়িত হতে যাচ্ছে।

খাল খনন প্রসঙ্গে নিয়ে মন্ত্রী জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের ১৬ তারিখে ৫৪ টি জেলায় খাল খননের উদ্বোধন হয়েছে। ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমান শুরু করেছিলেন। কারণ সেচ ভালো হয় সেই উৎপাদিত ফলন ভালো হবে। সেই সাথে মৎস্য চাষ করা যাবে। হাঁস চাষ করা যাবে সেই সব কিছু ভারসাম্য রক্ষা হবে।  পরিবেশ রক্ষা হবে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সুশৃঙ্খল আচরণ বজায় রাখা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আয়োজকেরা জানান, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপলক্ষে প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার: সমাজকল্যাণমন্ত্রী

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

অসুস্থ মানুষকে সেবা প্রদান সরকারের মৌলিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

অসুস্থ মানুষকে সেবা প্রদান সরকারের মৌলিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম