Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জনগণের আস্থা অটুট রাখতে দায়িত্বশীল আচরণের তাগিদ মন্ত্রীর

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

জনগণের আস্থা অটুট রাখতে দায়িত্বশীল আচরণের তাগিদ মন্ত্রীর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

Advertisement

জনগণের আস্থা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি হলে তা নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। গুজব বা অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে ও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। জনগণের আস্থা অটুট রাখতে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীল আচরণের কোনো বিকল্প নেই।    

নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দুলু, সদস্য যারা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দুলু, সদস্য যারা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন মন্ত্রী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন মন্ত্রী

সামুদ্রিক পারমাণবিক শক্তিতে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

সামুদ্রিক পারমাণবিক শক্তিতে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নে বাংলাদেশ, ঢাকায় বসছে ‘ইনোভেশন ফেয়ার ২০২৬’

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নে বাংলাদেশ, ঢাকায় বসছে ‘ইনোভেশন ফেয়ার ২০২৬’

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম