Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় দুর্ঘটনা, নিহতদের মধ্যে রয়েছেন যশোরের বৃদ্ধ ও তার স্ত্রী

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

কুমিল্লায় দুর্ঘটনা, নিহতদের মধ্যে রয়েছেন যশোরের বৃদ্ধ ও তার স্ত্রী

Advertisement

রোববার ভোরে কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে উঠে যাওয়া বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে দুইজন যশোরের। তারা হলেন- বৃদ্ধ সিরাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫)।

নিহত সিরাজুল ইসলাম যশোরের চৌগাছা উপজেলা ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের ফকির চাঁদ বিশ্বাসের ছেলে। তিনি চৌগাছা উপজেলা মহিলাবিষয়ক অফিসের অফিস সহায়ক। বর্তমানে তিনি অবসরকালীন ছুটিতে রয়েছেন।

নিহতের ভাগ্নে নিয়াজ উদ্দিন শাকিল জানান, তার মামা ও মামি তাদের মেয়ের বাড়ি লক্ষ্মীপুরে যাওয়ার জন্য শনিবার (২১ মার্চ) বিকালে যাত্রা শুরু করেন। তাদের বহনকারী বাসটি শনিবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন বাসযাত্রী নিহত হন। যাদের মধ্যে তার মামা ও মামি রয়েছেন। লাশ আনার জন্য তারা কুমিল্লার পথে রয়েছেন।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, দুর্ঘটনার খবর আমরা জেনেছি। ওই দুর্ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক অফিসের অফিস সহায়ক সিরাজুল ইসলাম ও তার স্ত্রী নিহত হয়েছেন। তাদের পরিবারের সদস্যরা লাশ আনতে রওয়ানা হয়েছেন। তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম