Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৮

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৮

Advertisement

পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে নাটোরের সিংড়ায় পুলিশের সামনেই দুপক্ষের দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে ডাহিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৪৫) সহ উভয় পক্ষের আটজন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রাইভেট কার ও বাড়িঘর।

রোববার (২২ মার্চ) উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েক দফা এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- ডাহিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আক্কাছ আলী (৪০), হাবিবুর (৫০), এমদাদুল হক (৩৫), রবিউল করিম (৪৫), রফিকুল ইসলাম (৬০)। আর অপর পক্ষের আহত দুজন হলেন- রাসেল প্রামাণিক (২২) ও মাহবুব হোসেন (৩০)।

আহতদের রাজশাহী, বগুড়া শহীদ জিয়া, নাটোর সদর ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে ২০১৯ ও ২০০০ সালের দুটি হত্যা মামলা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মী সুজাউদ্দৌলা সূর্য্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন লাবুর মধ্যে বিরোধ চলে আসছিল।

রোববার সকালে স্থানীয় কবরস্থানে যাতায়াতের রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেখানে স্থানীয় আওয়ামী লীগের প্রায় ৫০-৬০ জন নেতাকর্মী তাণ্ডব চালায়। পুরো গ্রামজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরে মধ্যেই অবরুদ্ধ হয়ে পড়েন। পরে বিকাল ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংড়া থানার ওসিসহ প্রশাসনের কর্মকর্তারা।

এবিষয়ে বিএনপি কর্মী সুজাউদ্দৌলা সূর্য্য মোবাইল ফোনে বলেন, হত্যা মামলা তুলে নিতেই অন্যায়ভাবে তাদের ওপর এই হামলা। নতুন গাড়ি ও বাড়িঘর ভাঙচুর এবং যুবদল নেতাকে মারধর করে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে অভিযুক্ত ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন লাবু বলেন, তিনি আল্লাহর রাস্তায় চিল্লায় রয়েছেন। তার গ্রামে সংঘর্ষের ঘটনা কিছুই জানেন না।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিংড়া থানার ওসি আসম আব্দুন নুর বলেন, পূর্বের হত্যা মামলা ও আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম