Logo
Logo
×
   

সারাদেশ

প্রতিশোধের রাজনীতি বহু হয়েছে, এবার থামতে হবে: রুমিন ফারহানা

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

প্রতিশোধের রাজনীতি বহু হয়েছে, এবার থামতে হবে: রুমিন ফারহানা

বিজয়নগর উপজেলার ইসলামপুরে নিজ গ্রামবাসীর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ, আংশিক বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দুরা ইউনিয়ন) নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, প্রতিশোধের রাজনীতি বহু হয়েছে এবার থামতে হবে। প্রতিশোধের খেলা কেউ না কেউ বন্ধ করতে হবে। না হয় আমরা পাঁচ বছর ক্ষমতা থেকে প্রতিশোধ নিলাম পরের পাঁচ বছর অন্যরা ক্ষমতায় এসে প্রতিশোধ নিবে। এই প্রতিশোধের খেলা কেউ না কেউ বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, মামলা বাণিজ্য নিয়ে কেউ কথা না বললেও আমি বলেছি। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, ব্যবসা বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব, না হয় আপনার কাছে টাকা চেয়েছি দেননি- তাই আমি আপনাকে মিথ্যা রাজনৈতিক মামলায় ঢুকিয়ে দিলাম সেটা কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। আবার এখন দেখছি জেলগেট থেকে শোন অ্যারেস্ট করা হচ্ছে- সেটাও কাম্য নয়। এগুলো বন্ধ করতে হবে। না হয় এগুলোর জন্য ভয়াবহ পরিণত ডেকে আনবে।

সোমবার (২৩ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে নিজ গ্রামবাসীর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন। এ অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ব্যারিস্টার রুমিন ফারহানা বিভিন্ন উন্নয়ন বরাদ্দ প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কথা বলে মাদকের বিরুদ্ধে হুংকার প্রদান করে প্রশাসনের নজরদারি বাড়াতে নির্দেশনা প্রদান করেন।

সাবেক সচিব মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমরান জাহান।

এছাড়াও এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ব্যারিস্টার রুমিন ফারহানা পিতা ভাষা সৈনিক ও জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব অলি আহাদের স্মৃতি স্মরণ করে বক্তব্য দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .